Return Policy
We Mall X থেকে কেনাকাটা করার জন্য ধন্যবাদ। আমরা চাই আপনি সেরা পণ্যটি পান। তবে কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে নিচের নিয়ম অনুযায়ী রিটার্ন করতে পারবেন:
১. রিটার্ন করার শর্তাবলি
আপনি নিচের ক্ষেত্রে পণ্য রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন:
পণ্যটি যদি ভাঙ্গা বা নষ্ট (Damaged) অবস্থায় পান।
যদি ভুল পণ্য বা ভুল সাইজ ডেলিভারি দেওয়া হয়।
ছবির সাথে পণ্যের যদি বড় কোনো অমিল থাকে।
২. সময়সীমা
পণ্য হাতে পাওয়ার পর অবশ্যই 24 ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। এর পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
৩. পণ্যের অবস্থা
রিটার্ন করার সময় পণ্যটি অবশ্যই:
অব্যবহৃত (Unused) হতে হবে।
অরিজিনাল প্যাকেট এবং ট্যাগসহ থাকতে হবে।
ডেলিভারি ইনভয়েস বা বিল সাথে রাখতে হবে।
৪. রিফান্ড (টাকা ফেরত)
যদি এক্সচেঞ্জ করার মতো একই পণ্য আমাদের স্টকে না থাকে, তবে আমরা রিফান্ড প্রদান করি। রিটার্ন করা পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই-বাছাই করে ৩-৭ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
৫. ডেলিভারি চার্জ
যদি আমাদের ভুলের কারণে (ভুল বা নষ্ট পণ্য) রিটার্ন হয়, তবে ডেলিভারি চার্জ আমরা বহন করব।
কিন্তু আপনি যদি পণ্য দেখে পছন্দ না হওয়ার কারণে রিটার্ন করতে চান, তবে রিটার্ন ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে।
পরামর্শ: ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করে নেওয়ার জন্য আমরা অনুরোধ করি। এতে যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হয়।